খবর লাইভ : রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? তা জানতে চায় আদালত। ১২ বছরেও কেন এই সংখ্যা স্পষ্ট নয়, তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিয়ে তথ্য জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, কী পরামর্শ চিকিৎসকদের ?
মামলাকারী বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এক অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীর বক্তব্য, ২০১১ সালে নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর তারা রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন কতজন পরিযায়ী শ্রমিক রয়েছেন। কিন্তু রাজ্য এত দিনেও সেই তথ্য জানিয়ে উঠতে পারেনি বলে অভিযোগ তাঁর।
এমনকি, এ-ও বলা হয়েছিল যে, কোভিড পরিস্থিতিতে যখন এই শ্রমিকদের ঘরে ফেরানোর তোড়জোড় চলছে, তখনও রাজ্যের কত পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছেন তা জানাতে পারেনি রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট রাজ্যকে বলেছে, রাজ্যের কত পরিযায়ী শ্রমিক রয়েছেন, তা চার সপ্তাহের মধ্যে তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে।




