খবর লাইভ : জঙ্গি মুসার তাড়া খেয়ে জেলের ভিতরেই পড়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। বড়সড় বিপদ এড়ানো গেলেও ঠোঁটে আঘাত পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ বুধবার এসএসকেমের একটি টিম দেখে আসেন তাঁকে। সূত্রের খবর, লক আপে বন্দিদের ঢোকানোর সময় পার্থকে বারে বারে ঢুকতে অনুরোধ করেন সেন্ট্রি। কিন্তু পার্থ ঢুকতে দেরি করছিলেন।সেই সময়ই বন্দি জঙ্গি মুসা পার্থর দিকে মগ […]
Day: February 22, 2023
ইডির দৌলতে জেলেই মানিকের ‘সংসার’!
খবর লাইভ : নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার বাদ গেলেন না তাঁর স্ত্রী, পুত্রও। তাদের দুজনকেই জেলে পাঠাল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে মানিকের কন্যা স্বাতী ভট্টাচার্য এবং তাঁর স্বামীর উপরেও। বাবা, মা, ছেলের গ্রেফতারির […]
৪০ বছর বয়সেও আইসিসি টেস্ট বোলারের র্যাঙ্কিংয়ে শীর্ষে জেমস অ্যান্ডারসন !
খবর লাইভ : জেমস অ্যান্ডারসন এই বয়সেও আইসিসি টেস্ট বোলারে র্যাঙ্কিংয়ের শীর্ষে ! নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন।যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির সম্প্রতি প্রকাশিত র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন ৪০ বছর ২০৭ দিন বয়সী ইংলিশ পেসার।এর আগে টেস্ট ক্রিকেট ৪০ বছর বয়সী কোনও বোলারকে সর্বশেষ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে দেখেছে […]
দেউলিয়া পাকিস্তানে ৮০০ টাকার কফি খেতে লম্বা লাইন,দুধ কিনতে হাহাকার !
খবর লাইভ : প্রায় দেউলিয়া পাকিস্তানে ৮০০ টাকার বিদেশি কফি খেতে লম্বা লাইন,,দুধ কিনতে হাহাকার পড়েছে পাকিস্তানে। প্যাকেটজাত নয়, এমন দুধের প্রতি লিটারের দাম এখন ২১০ টাকা। অর্থাৎ ভারতে দুধের এখন যা দাম, তার প্রায় পাঁচ গুণ। অর্থসঙ্কটে ঝুঁকে পড়া পাকিস্তানে অন্যান্য জিনিসপত্রের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে শিশুদের খাওয়ার জন্য এই মহার্ঘ দুধ কিনতেও নাকাল […]
ফুটবলারদের হোটেলের সামনে তাণ্ডব,মুখ পুড়ল লিভারপুলের
খবর লাইভ :চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল দু’বার হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে।যদিও এ বার প্রি-কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দুই দল।বলা যেতে পারে দুই দলের সমর্থকদের মধ্যে সম্পর্ক আদায় কাঁচকলা। পুরনো শত্রুতার জেরে প্রতিশোধ নেওয়ার ফন্দি খুঁজছিলেন লিভারপুলের সমর্থকরা।যার নিট ফল, ম্যাচের আগের রাতে বিপক্ষের ফুটবলারদের উত্যক্ত করতেও পিছপা হলেন না। কিন্তু পুরোটাই বুমেরাং হয়ে যাবে কেউ ভাবতে […]
ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী!
খবর লাইভ :বুধবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। নেপালের জুমলা থেকে ৬৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে শুধুমাত্র রাজধানী শহর দিল্লিই নয়, এদিন কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও হরিয়ানার বিস্তীর্ণ […]
মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে চলবে অতিরিক্ত ৮ টি মেট্রো
খবর লাইভ : আগামিকাল শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।ফলে পরীক্ষার দিনগুলিতে চলবে অতিরিক্ত ৮ টি ট্রেন। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাবেন লক্ষ লক্ষ পড়ুয়া। ঠিক সময়ে না পৌঁছতে পারলে সমস্যায় পড়তে হতে পারে তাদের। সেই সময় পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, সে কারণে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণির ফাইনাল […]
লন্ডন সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক, দাবি ইডির
খবর লাইভ : বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক? দাবি ইডির, আদালতে ইডি-র দাবি, ২০১৭ সালে দু’-দু’বার লন্ডন যান সৌভিক। প্রথমবার ২ মে, দ্বিতীয়বার ৯ জুলাই। ইডি-র দাবি, বাড়িতে যাচ্ছেন বলে ভিসা-য় উল্লেখ করেছিলেন মানিক-পুত্র। যদিও ইডি-র কাছে এই তথ্য গোপন করেছিলেন সৌভিক। বিচারক জানতে চান, এর মানে কি আপনি বলতে চাইছেন, ব্রিটেনে […]
মেঘালয়ে পরিবর্তনের ডাক অভিষেকের
খবর লাইভ :উন্নয়ন, জনমুখী একের পর এক প্রকল্প, অবহেলার অতীত কাটিয়ে আত্মসম্মান ও ‘মেঘালয়বাসীর অধিকার’ ফিরিয়ে আনা। এই বিষয়গুলিকে হাতিয়ার করে মেঘালয়ে ঘাসফুল ফোটাতে ময়দানে নেমেছে তৃণমূল। আগামী ২৭ তারিখ মেঘালয়ে বিধানসভা নির্বাচন, তার আগে মেঘালয়ে গারো পাহাড়ের রাজাবালা ময়দানে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তৃণমূল সরকার ক্ষমতায় এলে […]
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ!
খবর লাইভ :কলকাতায় তাঁর উদ্বেল করা অনুষ্ঠানের রেশ কাটার আগেই ফের চমক। আইপিএল ২০২৩ টুর্নামেন্টের উদ্বোধনী গান গাইবেন অরিজিৎ সিং । ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। সূত্রের খবর, ইতিমধ্যেই বিসিসিআই-এর সঙ্গে অরিজিতে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে অরিজিৎ সিংয়ের গানের সুরেই শুরু হবে এবারের আইপিএল। এবারের আইপিএলের উদ্বোধনী […]









