খবর লাইভ : আদানি গোষ্ঠীর ব্যবসার ভরাডুবি হয়েছে।আর এর মাঝেই জেনারেল অডিট করানোর প্রস্তুতি নিচ্ছেন গৌতম আদানি।নিশ্চয়ই ভাবছেন কারা করবে এই অডিট ? জানা গিয়েছে, ‘বিগ ফোর’ নামে খ্যাত বিশ্বের ৪টি বহুজাতিক সংস্থার মধ্যে যে কোনও একটির কপালে জুটবে সেই সুযোগ।এমনই দাবি করেছেন আদানি গোষ্ঠীতে বিনিয়োগকারী ফরাসি সংস্থা টোটাল এনার্জিস (টিওটি)। যদিও এ বিষয়ে আদানির […]
Day: February 4, 2023
পঞ্চায়েত ভোটে তৃণমূলের মুখ কারা ? অভিনব উপস্থাপনায় মডেল তুলে ধরলেন অভিষেক
খবর লাইভ : বেশ কয়েক মাস আগেই জানিয়েছিলেন নতুন তৃণমূলের কথা। বলেছিলেন, মানুষের পাশে থেকে যাঁরা কাজ করবেন, তাঁরাই আগামী দিনে প্রার্থী হবেন। শনিবার, কেশপুরের আনন্দপুরে কানায় কানায় পূর্ণ জনসভা থেকে ফের সেই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সাফ জানালেন, কোনও ‘দাদা’র তল্পিবাহক হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া যাবে না। যাঁরা […]
কেন্দ্রের বরাদ্দ টাকা খরচ করেনি রাজ্য: গুরুতর অভিযোগ স্মৃতি ইরানির
খবর লাইভ : কলকাতায় পা রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিক বৈঠক করে স্মৃতি অভিযোগ করেন, এই রাজ্যের সরকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের বরাদ্দ ২৬৭ কোটি টাকা খরচ করতে পারেনি। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিকে পুরোপুরি নস্যাৎ করা হয়েছে তৃণমূলের তরফে। কেন্দ্রীয় বাজেটের সুফল […]
ডোপিংয়ের দায়ে কড়া শাস্তি, ২১ মাসের জন্য বহিষ্কৃত দীপা কর্মকার
খবর লাইভ : ২১ মাসের জন্য অ্যাথলেটিক্স থেকে বহিষ্কার করা হল দীপা কর্মকারকে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি বা আইটিএ-র পক্ষ থেকে ভারতের এই জিমন্যাস্টকে বহিষ্কারের ঘোষণা করা হয়। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ পদার্থ সেবনের অভিযোগ রয়েছে। তাঁর সাসপেনশনের খবর আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনকে জানিয়েছে আইটিএ। ২০২১ সালের ১১ অক্টোবর তাঁর স্যাম্পল সংগ্রহ করা হয়। তারপর থেকে তিনি জিমন্যাস্টিকের […]
কুন্তলের টাকা লুকিয়ে রাখা হয়েছে অর্পিতার ফ্ল্যাটে! আদালতে দাবি ইডির
খবর লাইভ : নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মধ্যে ছিল যুব নেতা কুন্তলের ‘কালেকশন’ করা অংশও। আদালতে এমনটাই দাবি করেছে ইডি। সেই সঙ্গে এজেন্ট মারফত নেওয়া ৩০ কোটি টাকা যে কুন্তল পেয়েছিলেন, ফরেন্সিক অডিট করিয়ে তার নথিও পেয়ে গিয়েছে তারা। যুব নেতা গোটা বিষয়টি যদিও জেরায় এড়িয়ে […]
নিউমোনিয়া আক্রান্ত শিশুকে ৫১ বার গরম রডের ছ্যাঁকা তান্ত্রিকের, ঘুমের দেশে একরত্তি
খবর লাইভ : পরিবারের অন্ধবিশ্বাস মৃত্যু ডেকে আনলো একরত্তির। নিউমোনিয়া আক্রান্ত তিন মাসের শিশুকে ৫১ বার দেওয়া হলো গরম রডের ছেঁকা। ভয়াবহ নির্যাতনের জেরে মৃত্যু হয়েছে ছোট্ট শিশু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহদোল এলাকায়। জানা গিয়েছে, তিন মাসের ওই শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল। প্রথমে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু […]
কাশ্মীরে যোশিমঠের ছায়া! একাধিক বাড়িতে ফাটল, সরানো হল বাসিন্দাদের
খবর লাইভ : যোশিমঠের আতঙ্ক এবার দেখা দিল কাশ্মীরে। ভূস্বর্গের ডোডা জেলার এক পাহাড়ি গ্রামে ব্যাপকভাবে ফাটল দেখা দিতে শুরু করেছে। এই গ্রামের অন্তত ২০টি বাড়ি। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অনুমান করা হচ্ছে যোশিমঠের মতো ধীরে ধীরে বসে যাচ্ছে এই গ্রামটি। বিষয়টি নজরে আসার পর তৎপর হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে […]







