National Special News Special Reports

জেলে ফেরার দু’মাস না পেরোতেই ফের গুরমিতের ৪০ দিনের প্যারোলের আর্জি মঞ্জুর! 

0
(0)

খবর লাইভ : জেলে ফেরার দু’মাস না পেরোতেই আবার মঞ্জুর করা হল ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের প্যারোলের আর্জি। শুক্রবার ডেরা প্রধান এবং স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিতের ৪০ দিনের প্যারোলের আর্জি মঞ্জুর করা হয়েছে।

কিন্তু প্রশ্ন উঠেছে কেন ?কোন অঙ্গুলিহেলনে এভাবে হেলায় পেরোলের আর্জি মঞ্জুর হচ্ছে ? রহিমের বার বার প্যারোলে বেরিয়ে আসার বিষয়ে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠন।
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, ‘‘আবার ধর্ষক, খুনি রাম রহিমের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর হয়েছে। নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। দেশবাসীদের নিজেদের মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত কারণ খোলা রাস্তায় ধর্ষকরা ঘুরে বেড়াবে।’’

আরও পড়ুনঃ রায় শুনে ,কী বলছেন‌ তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা
প্রসঙ্গত, মুক্তি পেয়ে উত্তরপ্রদেশে বারনাওয়া আশ্রমে গিয়েছিলেন ডেরা প্রধান। প্যারোলে থাকাকালীন নিজের মিউজিক ভিডিয়োও প্রকাশ করেছিলেন তিনি। সেখানেই থেমে থাকেননি। জেল থেকে বেরিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করার অভিযোগও তাঁর বিরুদ্ধে ওঠে। সেই শিবিরে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল বহু বিজেপি নেতার বিরুদ্ধেও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *