খবর লাইভ : আদালতের নির্দেশে ঝালদা পুরসভার অন্তর্বর্তীকালীন পুরপ্রধান হিসাবে কাজ সামলাবেন নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা। এই খবর শোনার পর পূর্ণিমা বলেন, ‘‘যা চলছে তাতে আমি নিশ্চিত, রাজনীতির জন্যই আমার স্বামীকে প্রাণ দিতে হয়েছে।’’
ঝালদা পুরসভা নিয়ে শুক্রবার হাই কোর্ট জানিয়ে দিয়েছে যে, আপাতত উপ পুরপ্রধান আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব সামলাবেন পূর্ণিমা। ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি।
আরও পড়ুনঃ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেঁচে আছেন ? সন্দেহ প্রকাশ জেলেনস্কির
উল্লেখ্য, একদিন আগেই পুরপ্রধান হিসেবে নির্বাচিত হওয়া শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজ করেন ঝালদার মহকুমাশাসক।




