National Special News Special Reports

রাজস্থানের কোটায় ফের ঝুলন্ত দেহ মিলল এক পড়ুয়ার, একবছরে মৃত ২২

0
(0)

খবর লাইভ : রাজস্থানের কোটায় ফের ঝুলন্ত দেহ মিলল এক পড়ুয়ার।এবার ১৭ বছরের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ভাড়াবাড়ি থেকে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পড়াশোনার চাপ সহ্য করতে না পেরেই ওই ছাত্র আত্মহত্যা করেছে।জানা গি্য়েছে, এখনও পর্যন্ত ২০২২ সাল থেকে ২২ জনের মৃত্যু হল কোটায়। ২০২১ সাল থেকে কোটায় পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ১২১।

আরও পড়ুনঃ মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুললেন বিজেপি সাংসদ !

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অভদেশ কুমার। তার বাড়ি উত্তরপ্রদেশের শাহজানপুরে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে কোটার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল সে। সোমবার অভদেশের এক বন্ধু তার খোঁজে ভাড়া বাড়িতে গিয়ে দেখে, সিলিং ফ্যান থেকে তার দেহ ঝুলছে।পরে পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে কিশোরের দেহ উদ্ধার করে। ছাত্রের পরিচয় জানার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র হিসাবে বিখ্যাত রাজস্থানের কোটা।

পড়াশোনায় তীব্র প্রতিযোগিতা, পরস্পরকে ছাপিয়ে যাওয়ার দৌড়ে মানসিক চাপ এবং তার প্রভাব— এ সব নিয়ে এই শহরকে ঘিরে তৈরি হয়েছে ওয়েবসিরিজও। ‘কোটা ফ্যাক্টরি’ নামে ওই সিরিজ প্রবল জনপ্রিয়। অন্যদিকে, এই কোটাতেই গত কয়েক মাসে একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বার বার প্রশ্ন উঠেছে কোচিং সেন্টারগুলিতে শিক্ষাদানের প্রক্রিয়া নিয়ে।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই বিষয়টি উত্তাল হয়েছে রাজস্থানের বিধানসভা অধিবেশনও। এ নিয়ে একটি বিল আনার কথাও চিন্তাভাবনা করছে রাজস্থান সরকার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *