games Special News Special Reports

টেস্ট ক্রিকেটে নজির গড়ে দ্বিতীয় দ্বিশতরান করলেন যশস্বী

0
(0)

খবর লাইভ : টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্বিশতরান করলেন যশস্বী জয়সওয়াল। রাজকোটের ২২ গজে শাসন করলেন ইংল্যান্ডের বোলারদের। বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু’টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন যশস্বী। ভারত ৪৩০ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার পর ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৫৫৭ রান।

শনিবার শতরান পূর্ণ করার পর বেশি ক্ষণ ব্যাট করতে পারেননি যশস্বী। পিঠে টান লাগায় তাঁকে তুলে নেয় ভারতীয় শিবির। রবিবার শুভমন গিল আউট হওয়ার পর আবার ব্যাট করতে নামেন।

আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে ঘর বাঁচাতে নামল কংগ্রেস

আগের দিনের মতোই সাবলীল ভাবে ব্যাট করলেন তিনি। শেষ পর্যন্ত যশস্বী অপরাজিত থাকলেন ২১৪ রানে। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। ২৩১ বলে দ্বিশতরান পূর্ণ করেন এ দিন। যশস্বীর ইনিংসটি ১৪টি চার এবং ১২টি ছয় দিয়ে সাজানো।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *