Special News Special Reports State

‘সমন্বয় পোর্টাল’ নিয়ে জরুরি বৈঠকে নবান্ন, সব দফতরের সচিব বৈঠকে উপস্থিত

0
(0)

খবর লাইভ : লাল ফিতের ফাঁসে রাজ্যের উন্নয়ন যাতে প্রতিবন্ধক হয়ে না ওঠে, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় চালু করেছিলেন ‘সমন্বয়’ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই কোনও কাজ কোথায় আটকে রয়েছে তা সহজেই জানা যায়। বাড়ে দফতরগুলির মধ্যে সমন্বয়ও। জেলাশাসক থেকে দফতরগুলি কর্তারাও জেনে নিতে পারেন, কাজ থমকে থাকার জন্য কে কতটা দায়ী।এর ফলে উপযুক্ত ব্যবস্থা নিতেও প্রশাসনিকভাবে সাহায্য করে।গত বছরের শুরুতে চালু হয়েছিল এই পোর্টাল। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল প্রতিদিন নিয়ম করে এই পোর্টাল দেখতে হবে। এ থেকে কতটা ফল মিলেছে? আজ, বুধবার নবান্নে তা নিয়ে পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। জেলাশাসক ও সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকেরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুললেন বিজেপি সাংসদ !

কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক একাধিক প্রশ্নমালা তৈরি করে রাজ্যের উত্তর চেয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে। বিশেষত কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে বলে দেওয়া হয়েছে আগের হিসাব না-পাওয়া পর্যন্ত পরবর্তী কিস্তি টাকা দেওয়া হবে না গ্রামীণ আবাস যোজনায়। মনে করা হচ্ছে এদিনের বৈঠকে গ্রামীণ আবাস যোজনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিতে পারেন মুখ্যসচিব। সাম্প্রতিক সময় মিড ডে মিলের পাশাপাশি গ্রামীণ আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় দল পরিদর্শন করবে। সেই সংক্রান্ত বিষয় নিয়েও এই দিনের বৈঠকে আলোচনা হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রেই ছোট ছোট কাজ আটকে থাকে দফতরগুলির মধ্যে সঠিক যোগাযোগের অভাবে। আলোচনার মাধ্যমে সেই অভাব মেটানো সম্ভব। মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলের পড়ে থাকা অভিযোগ,কর্মরত অবস্থায় প্রয়াত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের চাকরির বিষয় আবার শিল্প প্রকল্প নানা কারণে থমকে থাকাও সমাধান সূত্র বের করে দিতে পারে ‘সমন্বয়’ পোর্টাল।এর পাশাপাশি, এদিনের বৈঠকে আরও কয়েকটি বিষয় নিয়েও জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করতে পারেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, সড়ক যোজনা নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *