Special News Special Reports State

সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের

0
(0)

খবর লাইভ :সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি,ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রায় ১০ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। অথচ যাঁদের নামে অ্য়াকাউন্ট তাঁরা জানেনই না। সিউড়ির হরিপুর গ্রামেরই বাসিন্দা মমতা মৃধার অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কেই। তাঁর দাবি, সিউড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্মে যে সই রয়েছে তার সঙ্গে হাতের লেখার কোনও মিলই নেই। মাসে ২ হাজার টাকা উপার্জন করেন তিনি। অথচ তার অ্য়াকাউন্ট থেকে লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে। তিনি তা জানেনই না বলে দাবি করেছেন।

জানা গিয়েছে, এই ব্যাঙ্কের বহু বেনামি অ্যাকাউন্ট মারফত গরু পাচারের কালো টাকা কে সাদা করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের । ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বিভিন্ন চাষির নামে থাকলেও অ্যাকাউন্টগুলি থেকে লেনদেন করতেন একজনই । আর এই জন্যই প্রায় ১৭৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছে সিবিআই । ১৭৭ টি ব্যাঙ্ক একাউন্টের প্রত্যেকটিতে উপভোক্তার স্বাক্ষরে হাতের লেখা একই রকম ছিল আর এই সূত্র ধরেই এই ১৭৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার হদিস পাওয়া যাবে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা ।

স্বাভাবিকভাবেই বেনামি অ্যাকাউন্ট ও বিপুল জালিয়াতির তথ্য সামনে আসায় ফের রাজ্য রাজনীতি উত্তাল। এখন প্রশ্ন এই অ্যাকাউন্ট ব্যবহার করে কে বা কারা কালো টাকা সাদা করত। সমস্ত বিষয় খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *