Special News Special Reports State

কোচবিহারে প্রশাসনিক সভা, রাজবংশী ভাষায় স্কুল উদ্বোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : উত্তরবঙ্গ সফরে রবিবার সন্ধেয় কোচবিহারের সার্কিট হাউসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে, মমতার সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পাঁচ দিনের সফরের জন্য রবিবার দুপুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশে রওনা দেন মমতা। হাসিমারা বায়ুসেনার ছাউনি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী পৌঁছে যান কোচবিহারে।

এদিকে সোমবার ফুলবাড়িতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করতে পারেন। তার মধ্যে রয়েছে কোচবিহারে রাজবংশী ভাষায় পঠনপাঠনের ঘোষণাও। প্রশাসন সূত্রের খবর, রাজবংশী ভাষার অন্তত ২০০টি স্কুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৪৩টি নতুন বাসের সূচনাও করবেন তিনি। এছাড়াও এদিনের প্রশাসনিক সভা থেকে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, সোমবারের সভা থেকে কোচবিহারের শতাধিক রাজবংশী ভাষার স্কুলের সূচনা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুনঃ সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ফাইনালে ওড়িশা এফসিকে হারালো ৩-২ গোলে

সূত্রের খবর, মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এর পর মালদহ, মুর্শিদাবাদের কর্মসূচি সেরে কৃষ্ণনগরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি কলকাতায় ফিরবেন বলে নবান্ন সূত্রে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *