games Special News Special Reports

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ

0
(0)

খবর লাইভ : ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ। মাথায় গুরুতর চোট লাগে পন্থের। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে দুর্ঘটনাগ্রস্ত ঋষভের গাড়ি। দুর্ঘটনার দুমড়ে গিয়েছে ঋষভের গাড়ি। জানা যাচ্ছে, প্ল্যাস্টিক সার্জারি হতে পারে ঋষভ পন্থের।

জানা যাচ্ছে, ঋষভ পন্থ নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু তাঁকে যেকোনও সময় দিল্লির কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সদ‍্য শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সিরিজ। সেই সিরিজে ছিলেন পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচে খেলেছেন ভারতের এই উইকেটরক্ষক ব‍্যাটার। জানা যাচ্ছে, বাংলাদেশ সফর শেষ করে বাড়ি ফিরছিলেন পন্থ। বাড়ি যাওয়ার পথেই উত্তরাখণ্ডে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *