Special News Special Reports State

পারদ মাইনাস ৮ ডিগ্রি, সিকিমের ছাঙ্গু জমে বরফ !

0
(0)

খবর লাইভ : তুষারপাত তো হচ্ছেই। আর পারদ পতন মাইনাস আট ডিগ্রিতে! অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিস্থিতি উত্তর সিকিমের ছাঙ্গুতে। বুধবার বিকেলে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, রাতে তা পৌঁছে যায় মাইনাস ৮-এ। ফলে সর্বত্র বরফের মোটা আস্তরণ তৈরি হয়। ভারী তুষারপাত চলছে লাচেন, লাচুং, গুরুদুম্বারেও।

এরই পাশাপাশি, গ্যাংটকের বৃষ্টি বলছে, শহরে তুষারপাত শুধু সময়ের অপেক্ষা। এদিকে তুষারপাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড়েও। ইতিমধ্যে তাপমাত্রা ঠেকেছে ১ ডিগ্রিতে। সেই সঙ্গে গতকাল রাতে বৃষ্টি হয়েছে। পাশাপাশি বৃষ্টি হয়েছে সমতল শিলিগুড়িতেও। দুইদিন কুয়াশাচ্ছন্ন থাকলেও, এবার আকাশ অনেকটাই পরিষ্কার। ফলে বহুদিন পর শীতে এমন বরফে ঢেকেছে উত্তর সিকিম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *