Special News Special Reports State

আগামী ১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের কনসার্ট, আসল কারণ কী?

0
(0)

খবর লাইভ : আগামী ১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের কনসার্ট। ভিড় নিয়ন্ত্রণে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের। এদিনই এ তথ্য জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে শহরে। সে কারণেই পুলিশ অনুমতি দিচ্ছে না বলে জানিয়েছেন কলকাতার মেয়র।

তবে ইকো পার্কের বদলে অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা আয়োজকদের দেওয়ার ব্যাপারে জানানো হয়েছিল বলে দাবি ফিরহাদের। যদিও এখনও কনসার্টের জন্য বিক্রি হওয়া টিকিটে ইকো পার্কের কথা লেখা থাকাতেই বাড়ছে চাপানউতর। যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাঁরা টাকা কীভাবে ফেরত পাবেন তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। কিন্তু, পুলিশি অনুমতি না নিয়ে কেন ইকো পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল, টিকিট বিক্রি হচ্ছিল সেই প্রশ্নও এদিন তোলেন ফিরহাদ।
এদিন ফিরহাদ বলেন, “ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে। এখন অনেক প্রচণ্ড ভিড় হচ্ছে। এখন ওখানে বড় অনুষ্ঠান করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। সেই জন্য বিধাননগর পুলিশ কমিশনারেট অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না। তবে অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু পুলিশি অনুমতি না নিয়ে কেন অনুষ্ঠানের আয়োজন করা হল? আয়োজকের বিরুদ্ধে এফআইআর হলে তো তিনি গ্রেফতার হবেন।”

রাজ্য সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির।

তবে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা হতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। অরিজিৎ রাজনীতির শিকার, কার্যত এই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে ফেলেছে বঙ্গ বিজেপি। ‘মুখ্যমন্ত্রীর সামনে রং দে তু মোহে গেরুয়া গান গাওয়ার জন্যই কী এই শো বাতিল করা হল ?’ সোশ্যাল মিডিয়া পোস্টে প্রশ্ন তুলেছে বিজেপি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *