National Special News Special Reports

পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু  মাও নেতা রূপেশ কানহার

0
(0)

খবর লাইভ  : ভাবতে পারেন! মাথার দাম ছিল ১২ লক্ষ টাকা। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল সেই মাও নেতা রূপেশ কানহার। শনিবার গভীর রাতে পুলিশি এনকাউন্টারে মধ্যপ্রদেশের বালাঘাট জেলার হাড়াতলার জঙ্গলে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশকে দেখে প্রথম এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে মাওবাদীদের একটি দল। জবাব দেয় পুলিশও। টানা গুলির লড়াই শেষ হওয়ার পর জঙ্গলে তল্লাশি অভিযান চালান তাঁরা। তখন উদ্ধার হয় এক জনের দেহ। অবশেষে দেহ চিহ্নিত করা গিয়েছে। পুলিশ নিশ্চিত হয় যে, মৃত ওই ব্যক্তি মাও নেতা রূপেশ কানহা।
মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়— এই তিন রাজ্য মাও নেতা রূপেশের খোঁজ করছিল। তাঁর মাথার দাম ঘোষণা করে রাজ্যগুলি। মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, রাজ্যে মাও কার্যকলাপ প্রতিহত করতে এই রকম অভিযান চলবে। বস্তুত, গত ৩০ নভেম্বরই পুলিশের সংঘর্ষে ২ মাওবাদীর মৃত্যু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *