National Special News Special Reports

ঝাড়খণ্ডে শ্রদ্ধাকাণ্ডের ছায়া! স্ত্রীকে নৃশংসভাবে খুনের পর দেহ টুকরো টুকরো করল স্বামী

0
(0)

খবর লাইভ : দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের পর দেশজুড়েই একের পর এক নৃশংস খুন এবং দেহ টুকরো টুকরো করার ঘটনা প্রকাশ্যে আসছে। ছায়া এবার ঝাড়খণ্ডে। স্ত্রী’কে (wife) হত্যার পর ১২ টুকরো করে তাঁর দেহ কেটে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে।

শনিবার সন্ধ্যায় সাহেবগঞ্জের বোরিও থানা এলাকার একটি পুরনো ভাঙা বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাংশ। পরে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্ত যুবক দিলদার আনসারির দু’টি বিয়ে। বেশ কয়েকদিন ধরেই তার দ্বিতীয় স্ত্রী রুবিকা নিখোঁজ ছিলেন। এরপর সেই মহিলার পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।
তাঁর স্বামী দিলদার আনসারিকে জিজ্ঞাসাবাদের সময় সন্দেহ হওয়াতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। অবশেষে টানা জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত। পুলিশকে চরম পরিণতির কথা বলে। এরপর শনিবার সন্ধেয় সাহেবগঞ্জের সেই পরিত্যক্ত ভাঙা বাড়িতে গিয়ে মৃত মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
এলাকার পুলিশ সুপার বলেন, দিলদারকে পুলিশ নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, পারিবারিক বিবাদের জেরেই সে নিজের স্ত্রী’কে খুন করেছে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে রুবিকাকে খুনের পর দেহ টুকরো টুকরো করতে বৈদ্যুতিক করাত ব্যবহার করেছিল সে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *