খবর লাইভ : মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ালেন ‘পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি’র বিনায়ক সেন। শনিবার তিনি নিজে সশরীরে উপস্থিত হন মেডিক্যাল কলেজে। দেখা করেন আন্দোলনকারীদের সঙ্গে, কথা বলেন। তিনি বলেন, ‘‘আমরা মনে করি যে এই দাবি ন্যায্য। আমরা এই দাবির সমর্থনেই আজ এখানে এসেছি।’’
বিনায়ক ছাড়াও এসেছিলেন অম্বিকেশ মহাপাত্র। শিক্ষক নিয়োগে যে ভাবে স্কুল-কলেজে দুর্নীতি হয়েছে, নির্বাচিত ছাত্র সংসদ নিশ্চয়ই এর বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতিমুক্ত শিক্ষা চাইবে। এগুলো যাতে না করতে পারে সে জন্যই ভোট বন্ধ বলে মনে করেন অম্বিকেশ। এ ছাড়াও অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, ঋদ্ধি সেন ছাত্র নির্বাচনের দাবি জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন।




