Special News Special Reports State

রানাঘাটের সভায় ‘ভুল’ শুধরে নিতে জনতার কাছে সুযোগ চাইলেন অভিষেক

0
(0)

খবর লাইভ : ২০২১ সালে বিধানসভা ভোটে রাজ্যে ঘাসফুলের মেলা দেখা গেলেও রানাঘাট লোকসভায় ভরাডুবি হয় রাজ্যের শাসক দলের। সেখানে অভিষেকের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অনুরণন শোনা গেল।

রীতিমতো ক্ষমা চাইলেন অভিষেক! রানাঘাটের সভায় ‘ভুল’ শুধরে নিতে জনতার কাছে চাইলেন একটা সুযোগ।কেন গত ভোটের ফলাফল খারাপ হল, সেই প্রশ্ন করে প্রথমে দলের নেতাকর্মীদের দাওয়াই দেন অভিষেক। বলেন, ‘‘আমরা এমন পঞ্চায়েত তৈরি করব যা শুধু মানুষের জন্য, আমাদের জন্য। যদি কেউ নিজের জন্য তৃণমূল করতে চান, দরজা খোলা আছে, বেরিয়ে যান। অন্যদের দলটা করতে দিন।’’ এর পরই জনতার কাছে ভুল শুধরে নেওয়ার জন্য সুযোগ চাইলেন তিনি।

আরও পড়ুনঃ রবিবার  আসানসোলে মৃতদের বাড়িতে প্রতিনিধি দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

স্থানীয় নেতৃত্বের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল থেকে রানাঘাটের মানুষ মুখ ফিরিয়ে নিল কেন? রানাঘাট লোকসভায় কেন ফল খারাপ হল?’’

এর পর সরাসরি জনতার দরবারে চলে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
তাঁর সংযুক্তি, ‘‘আগামী পঞ্চায়েত ভোট অবাধ হবে। গণতান্ত্রিক ভাবে হবে। এটা আমার গ্যারান্টি। জোর খাটালে দল থেকে বের করে দেব। এক ঘণ্টায় দল থেকে বার করব। দু’ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।’’ তার পর জনতার উদ্দেশে অভিষেক বলেন, ‘‘আপনারা কথা দিন এখানে আমাদের শুধরানোর সুযোগ দেবেন। ভুলত্রুটি হলে ক্ষমা করুন। কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *