Special News Special Reports State

লালন শেখের মৃত্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর

0
(0)

খবর লাইভ :বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুতে এফআইআর দায়ের করল পুলিশ। মৃতের স্ত্রী রেশমা বিবির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর বলে পুলিশ সূত্রে খবর। সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি সহ মোট সাতজনের নামে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুনের অভিযোগ) সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য নাম সুশান্ত ভট্টাচার্য। এই সিবিআই আধিকারিক গরুপাচার মামলার তদন্তকারী অফিসার হিসাবে কাজ করছেন। গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিলেন এই সুশান্ত। তাঁর নাম লালনের মৃত্যুর এফআইআরে থাকায় বিস্মিত সিবিআইয়ের অনেক আধিকারিক। একে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন সিবিআই আধিকারিকদের একাংশ।

সোমবার বিকেলে সিবিআই হেপাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের। সিবিআইয়ের দাবি, আত্মহত্যা করেছে লালন শেখ। তবে পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। লালন শেখের মৃত্যুতে সিআইডি তদন্তের দাবি জানায় পরিবার। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবিও করেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। সিবিআইয়ের বিরুদ্ধেই পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলেছে পরিবার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *