খবর লাইভ : ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে রেখেছিল টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শেষ ওয়ানডেতে
ঈশান একা ২১০, বাংলাদেশ ১৮২!
সিরিজের প্রথম দু’ম্যাচে হেরে আগেই এক দিনের সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে ভারতের। নিয়মরক্ষার ম্যাচ সান্ত্বনার জয় পেলেন বিরাট কোহলিরা। বাংলাদেশকে ২২৭ রানে হারাল ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন ঈশান কিশন। অন্য দিকে শতরান এসেছে কোহলির ব্যাট থেকে।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন ঈশান কিশন। অন্য দিকে শতরান এসেছে কোহলির ব্যাট থেকে।
সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। তৃতীয় ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবে সেই ম্যাচে বিরাট জয় পেল ভারত। বাংলাদেশকে ২২৭ রানে হারালেন বিরাট কোহলিরা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে ভারত। ঈশান কিশন করেন ২১০ রান। কোহলি করেন ১১৩ রান। জবাবে ভারতীয় বোলাররা বাংলাদেশের ইনিংস শেষ করে দেন ১৮২ রানে। রানের বিচারে এটি এক দিনের ক্রিকেটে ভারতীয় তৃতীয় বড় জয়।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শিখর ধাওয়ান মাত্র ৩ রান করে আউট হয়ে যান। ১৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। সেখান থেকে ঈশান এবং বিরাট ভারতকে পৌঁছে দেন ৩০৫ রানে। ২৯০ রানের জুটি গড়েন তাঁরা। ঈশান ১৩১ বলে ২১০ রান করেন। এক দিনের ক্রিকেটে এটাই দ্রুততম দ্বিশতরান। ঈশানের প্রথম আন্তর্জাতিক শতরানও এল এই ম্যাচে। শতরান করলেন বিরাটও। ৭২তম শতরান করে ফেললেন তিনি। সচিন তেন্ডুলকরের পরেই শতরানের তালিকায় বিরাট।
ঈশান এবং বিরাট বাদ দিলে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৩৭ রান করেন। অক্ষর পটেল করেন ২০ রান। শেষ দিকে রান করতে না পারায় ভারতের স্কোর ৪০৯ রানেই আটকে যায়। রোহিত শর্মার চোট থাকায় এ দিন তাঁর জায়গায় দলে আসেন ঈশান। নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। যদিও টস ভাগ্যে তাতে কোনও পরিবর্তন হয়নি। টানা তিনটি ম্যাচে টস হারে ভারত। রোহিতের জায়গায় ঈশান ছাড়া আরও একটি পরিবর্তন হয়েছে ভারতীয় দলে। দীপক চাহারের জায়গায় দলে এসেছেন কুলদীপ যাদব।
বাংলাদেশের কোনও বোলারই ঈশান এবং বিরাটের বিরুদ্ধে নজর কাড়তে পারেননি। মেহেদি হাসান মিরাজ শুরুতেই ধাওয়ানের উইকেট নিয়ে একটা সাময়িক আশা জাগিয়েছিলেন। কিন্তু এর পরেই ঈশান এবং বিরাটের দাপটে সব বোলাররাই রান দিয়ে যান।




