খবর লাইভ : ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের জন্য গত ৩ ডিসেম্বর দিনটি ধার্য করা হয়েছিল। কিন্তু তার আগেই ওই পুরসভায় প্রশাসক বসিয়ে দেয় রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই পুরসভার এক কংগ্রেস কাউন্সিলর। সেই মামলায় এবার কার্যত ব্যাকফুটে রাজ্য।
আরও পড়ুনঃ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বার্তা মোবাইলে, প্রতারণার ফাঁদ এবার মেখলিগঞ্জে!
প্রশাসক বসানোর সেই নির্দেশে স্থগিতাদেশ দিল আদালত। সোমবার বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সেই স্থগিতাদেশ বহাল থাকবে। পুরসভার এই ইস্যুতে রাজ্য কেন হস্তক্ষেপ করল, তা জানতে চেয়েছেন বিচারপতি। পাশাপাশি, পুরসভার ভাইস চেয়ারম্যান কার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন, সে কথাও জানতে চেয়েছেন বিচারপতি। সব পক্ষের হলফনামা তলব করা হয়েছে।




