খবর লাইভ : ইরানকে ১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এদিন ৪-৪-১-১ ছকে দল সাজিয়েছিলেন ইরানের কোচ কুইরোজ। অন্যদিকে, ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন মার্কিন কোচ বারহল্টার। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ৩৮ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। দ্বিতীয়ার্ধে বহু চেষ্টা করলেও ইরান গোল শোধ করতে পারেনি।
আরও পড়ুনঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়
শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জেতে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫। এরফলে নকআউট পর্বে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ইরান।




