Special News Special Reports State

ফের সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

0
(0)

খবর লাইভ : ফের সিবিআইকে ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতির বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সিবিআইয়ের আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা খুব সন্তোষজনক পরিস্থিতি নয়। সিবিআই আধিকারিকদের বলুন এই মামলা খুব গুরত্ব দিয়ে দেখতে’।

গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি ছিল। সেই মামলায় গরহাজির ছিলেন সিবিআইয়ের আইনজীবী।সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতি নথিবদ্ধ রয়েছে নির্দেশনামায়। এরপর সেই নির্দেশনামা দেখে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের তরফে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে ২৬ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্ট বিচারপতি দেখলেও তা অসম্পূর্ণ বলে জানায় সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৬ ডিসেম্বর ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *