Special News Special Reports State

এবার শুভেন্দুর পাশে সুজন, কেন জানেন ?

0
(0)

খবর লাইভ : জনসংযোগ বাড়াতে নয়া চাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘অনিয়ম’ নজরে এলেই এবার থেকে সরাসরি তাঁকে জানাতে পারবেন আমজনতা। নিজের ই-মেল আইডি জনসমক্ষে প্রকাশ করে এমনই আবেদন জানিয়েছেন শুভেন্দু ।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,” প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র খাতে বাংলার জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। আমি মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবংপঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং জি ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য এই পদক্ষেপ গ্রহণ করার জন্য।”

আর এতেই মজেছে সিপিএম। এবার সেই প্রেক্ষিতে বিরোধী দলনেতার পাশে দাঁড়ালেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি এই বিষয়ে বলেন, ”ঠিকই করছেন শুভেন্দু অধিকারী। এটাই তো বিরোধী দলনেতার কাজ। সরকারের কোথায় কী ভুল হচ্ছে, সেটা ধরিয়ে দেওয়াই বিরোধী দলনেতা হিসেবে ওঁর কাজ। বিরোধী দলনেতা যেন এভাবেই সরকারের ভুল ধরানোর কাজ বজায় রাখেন।”

প্রসঙ্গত, অর্থ বরাদ্দ করলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কয়েকটি শর্ত দিয়েছে রাজ্য সরকারকে। যেমন, নির্মিত রাস্তার দুপাশে সাইন বোর্ড দিতে হবে, যেখানে প্রকল্পের সঠিক নাম, এক্ষেত্রে “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা” লিখতে হবে ও লোগো আঁকতে হবে। রাস্তার উদ্বোধন স্থানীয় সাংসদকে দিয়ে করাতে হবে। ভবিষ্যতে যে রাস্তা নির্মাণ হবে তার পরিকল্পনায় স্থানীয় সাংসদের অংশগ্রহণ আব্যশিক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *