National Special News Special Reports

প্রবল তুষারপাতে বরফের চাদরে ঢেকে গেল বদ্রীনাথ মন্দির !

0
(0)

খবর লাইভ : প্রবল তুষারপাতে বরফের চাদরে ঢেকে গেল বদ্রীনাথ মন্দির । গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের চামোলিতে একটানা তুষারপাত হয়। তার জেরেই বরফের চাদরে ঢেকে য়ায় বদ্রীনাথ মন্দির।

চলতি বছরের জন্য দিন কয়েকের মধ্যেই বন্ধ হওয়ার কথা হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র বদ্রীনাথ মন্দির।

আরও পড়ুনঃ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের রায়, পর্ষদ প্রস্তুত
প্রতি বছর শীতের মরসুমে উত্তরাখণ্ডে তুষারপাতের কারণে বদ্রীনাথ মন্দিরের দরজা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে। এই বছর আগামী ১৯ নভেম্বর দুপুর ৩টে ৩৫ মিনিট থেকে বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ করে রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তার আগেই মন্দিরে তুষারপাত এক অপরূপ নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করেছে, যা দেখে খুশিতে ডগোমগো উপস্থিত পর্যটকরা।
সোমবার রাত থেকে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হতে শুরু করে। বদ্রীনাথে প্রবল তুষারপাত শুরু হয়। এক ধাক্কায় তাপমাত্রাও কমেছে অনেকটাই। সোমবার রাত থেকেই বদ্রীনাথ ধাম-সহ উঁচু এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বরফের চাদরে মুড়ে গিয়েছে বদ্রীনাথ মন্দির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *