Entertainment Special News Special Reports

মা হলেন অভিনেত্রী আলিয়া ভাট

0
(0)

খবর লাইভ : রবিবার কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আলিয়া ভাট।এদিন সকালেই মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে।সঙ্গে ছিলেন স্বামী রণবীর কাপুর সহ কাপুর ও ভাট পরিবারের বেশ কিছু সদস্য।

আরও পড়ুনঃ দিল্লির বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ, পুরনো ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন জুটিতে। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণলিয়া। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। কপূর পরিবারে আনন্দ জোয়ার। এই দিনটির স্বপ্ন দেখছিলেন সোনি রাজদান, মহেশ ভট্ট, শাহীন থেকে শুরু করে নীতু কপূর। আর রণবীর? তিনি তো ভাল বাবা হওয়ার জন্য আগে থেকেই তৈরি!

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *