খবর লাইভ : ফের শহরে লঙ্কাকাণ্ড!বেহালার সরসুনায় এক ব্যক্তি ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপ দিল। আর সেই আঘাতে আহত কমপক্ষে ছ’জন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তকে গ্রেফতার করেছে সরসুনা থানার পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন,জমির সীমানা নিয়ে সমস্যার জেরেই এই ঘটনা।জানা গিয়েছে, সরসুনার রাখাল মুখার্জি রোডে দোকান রয়েছে অভিযুক্ত ব্যক্তির। শনিবার দুপুরে সেই দোকানের সামনেই কয়েক জনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যবসায়ী। রাগের মাথায় দোকান থেকে দা বার করে এলোপাথাড়ি চালাতে থাকেন তিনি। আহত হন অন্তত ছ’জন।
আরও পড়ুনঃ দিঘার আড়তে এল বিশালাকার তেলিয়া ভোলা! দাম উঠল কয়েক লক্ষ টাকা
আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ।
স্থানীয়দের একাংশের দাবি, জমির সীমানা নিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতিবেশীর সমস্যা চলছিল। তা নিয়েই শনিবার গোলমাল শুরু হয়। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি মোট সাত জনকে কোপ মেরেছেন। তাঁদের মধ্যে পাঁচ জনই মহিলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।




