games Special News Special Reports

স্বামীর দুরন্ত ইনিংস দেখে আবেগে ভাসলেন অনুষ্কা, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা বিরাট ঘরনীর

0
(0)

খবর লাইভ :  বিরাটের দুরন্ত ইনিংস দেখতে দেখতে ঘরের মধ‍্যেই নাচতে শুরু করেছিলেন, ম‍্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন বিরাট ঘরনী।

রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারা ম‍্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। তাঁর অপরাজিত ৮২ রানের ইনিংসের সৌজন্যে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর এই জয়ের পরই আবেগে ভাসলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। এমনকি বিরাটের দুরন্ত ইনিংস দেখতে দেখতে ঘরের মধ‍্যেই নাচতে শুরু করেছিলেন, ম‍্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন বিরাট ঘরনী।

আরও পড়ুনঃ কর্নাটকে বিজেপি মন্ত্রীর কীর্তি, প্রকাশ্যে চড় মহিলাকে

এদিন ম‍্যাচ শেষে অনুষ্কা শর্মা লেখেন,” অসাধারণ!! কী অসাধারণ সুন্দর তুমি!! আজ অনেক মানুষের জীবনে তুমি খুশি এনে দিলে। তা-ও আবার দীপাবলির আগে! তুমি অসাধারণ একজন মানুষ। তোমার জেদ, দায়বদ্ধতা এবং বিশ্বাস স্রেফ অবাক করে দেয়!! আমি এটাই বলতে পারি, জীবনের সেরা ম্যাচটা দেখলাম। আমাদের মেয়ে খুবই ছোট্ট। তাই বুঝতেই পারল না কেন ওর মা উন্মাদের মতো সারা ঘরে নাচছে এবং চিৎকার করছে। একদিন ও নিশ্চয়ই বুঝতে পারবে ওর বাবা আজ রাতে জীবনের সেরা ইনিংস খেলেছে। যে রাতের আগে অনেক কঠিন রাত কাটিয়ে আসতে হয়েছে তাকে। সব পেরিয়ে আগের থেকেও শক্তিশালী হয়ে ফিরেছে সে। তোমার জন্য অত্যন্ত গর্বিত বিরাট। তোমার মানসিক শক্তি অসামান্য।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *