খবর লাইভ : দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে লিজ় ট্রাসের ইস্তফার পরে তাঁর সম্ভাব্য উত্তরসূরিদের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছে, লিজের পূর্বসূরি বরিস জনসনের নাম। রয়েছেন, লিজের একদা প্রতিদ্বন্দ্বী ঋষি সুনকও।
আরও পড়ুনঃ কেনার আগেই টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অর্থমন্ত্রী জেরেমি হান্টের নাম থাকলেও সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। দলের অন্দরে জনপ্রিয়তা থাকলেও আবাসনমন্ত্রী মাইকেল গোভ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নামতে অনিচ্ছুক বলে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে। এই পরিস্থিতিতে সব মিলিয়ে ক্ষমতাসীন কনজ়ারভেটিভ পার্টির অন্দরে আলোচনায় রয়েছে মোট ৮টি নাম।
আগামী এক সপ্তাহের মধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেন টোরি (কনজ়ারভেটিভ পার্টি) পার্লামেন্ট সদস্যেরা।




