National Special News Special Reports

বাস এবং ট্রলির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১৫

0
(0)

খবর লাইভ : বাসের সঙ্গে ট্রলির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা মধ্য প্রদেশের রেওয়া জেলায়। জব্বলপুর থেকে রেওয়া হয়ে প্রয়াগরাজ ( Prayagraj ) যাচ্ছিল বাসটি। উত্তরপ্রদেশ ( UP ) ও মধ্যপ্রদেশের (MP) সীমানায় ৩০ নম্বর জাতীয় সড়কে (NH 30) দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোহাগী থানার পুলিশ (Sohagi Police Station)। কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, আহত অন্তত ৪০। আটকে পড়া বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের তিয়ানতার সিভিল হাসপাতালে (Tiyantar Civil Hospital) ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি হামলার শিকার হচ্ছেন পণ্ডিতরা, তবু সন্ত্রাস কমেছে বলে দাবি শাহের

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। তড়িঘড়ি বাস যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃ*তের সংখ্যার ও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *