Special News Special Reports State

সৌরভের ‘বঞ্চনা’র প্রশ্নে অনেক দূর যাব, ঘোষণা মমতার

0
(0)

খবর লাইভ : তিন দিন আগে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই সৌরভের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগেছিলেন। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরেও তার কন্ঠে এক সুর।

তিনি যে সৌরভের ‘বঞ্চনা’র প্রশ্নে অনেক দূর যাবেন, তা-ও ঘোষণা করে দিয়েছেন মমতা। জানিয়েছেন, বিষয়টি তাঁরা ‘সহজ’ ভাবে নিচ্ছেন না। এর মধ্যে রাজনীতি রয়েছে। শাসক শিবিরের একাংশের বক্তব্য, সৌরভকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসন থেকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে বিজেপির সংযোগ স্থাপন করে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী একদিকে যেমন বাঙালি আবেগের পাশে দাঁড়িয়েছেন, তেমনই অন্যদিকে বিজেপির বিরোধিতাতেও শান দিয়েছেন। এতটাই যে, বৃহস্পতিবার বিভিন্ন কালীপুজোর উদ্বোধনে গিয়েও মমতা সৌরভের ‘বঞ্চনা’র বিরুদ্ধে সরব হন।

সৌরভ বিসিসিআই-এর সভাপতি পদে দ্বিতীয় বারের মেয়াদ না পাওয়ার পর থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছেন মমতা। আরও স্পষ্ট করে বললে, আক্রমণ শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। কারণ, সৌরভকে বোর্ড সভাপতির পদ থেকে অপসারণ করলেও অমিতের পুত্র জয় শাহকে বোর্ডের সচিব পদে রেখে দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *