Special News Special Reports State

মুষলধারে বৃষ্টি শুরু শহরতলিতে, স্বস্তিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

0
(0)

খবর লাইভ : মুষলধারে বৃষ্টি শুরু শহরতলিতে, সকালেই রাতের আঁধার! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে হতে পারে কালবৈশাখীও। তবে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। রবিবার সকাল থেকেই দিকে দিকে আকাশের মুখ ভার। থেকে থেকে মেঘ ডাকছে। কালো মেঘের ঘনঘটায় দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে ঘরে। হুগলির একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টি চলছে সকাল থেকেই।

হাওড়া, নদিয়া জেলার কিছু অঞ্চলে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া। এ ছাড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনার ক্ষেত্রেও রয়েছে একই পূর্বাভাস। ঝড়বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানকে শনিবারই কালবৈশাখীর জন্য সতর্ক করেছিল হাওয়া অফিস। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছিলেন আবহবিদেরা।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। গত কয়েক দিনে একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছে জেলায় জেলায়। তবে হাওয়া অফিস শনিবারই জানিয়েছিল, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *