International Special News Special Reports

ত্রাণের নামে মহিলাদের উপর অত্যাচার কেন? মার্কিন সমাজকর্মীর প্রশ্নের মুখে পাক রাষ্ট্রদূত

0
(0)

খবর লাইভ :ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান! মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, ক্ষতিগ্রস্ত তিন কোটি মানুষ

বন্যায় ১৪৯ টি সেতু ভেসে গেছে এবং সাতলক্ষ বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান! মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, ক্ষতিগ্রস্ত তিন কোটি মানুষ।

ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান। দেশের বিভিন্ন অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার উদ্ধার ও ত্রাণ কাজে সেনাবাহিনীকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। শনিবার পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। এক দশকেরও বেশি সময় পর দেশে এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন কোটিরও বেশি মানুষ। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) তথ্য অনুসারে, পাকিস্তানে বন্যার কারণে এখনও পর্যন্ত ৯৮২ জন প্রাণ হারিয়েছেন এবং গত ২৪ ঘন্টায় ৪৫ জন বন্যার কবলে পড়ে মারা গেছেন।

কীভাবে ভয়াবহ বন্যার মধ্যেই চলছে ধর্ষণ ও ধর্মান্তকরণ? এই সব প্রশ্নের মুখে পড়ে বেজায় অস্বস্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত Pakistan-র রাষ্ট্রদূত।

সম্প্রতি বন্যা বিধ্বস্ত Pakistan-কে বিপুল পরিমাণ ‘মানবিক সাহায্য’ বা ‘Humanitarian Aid’ পাঠানোর কথা ঘোষণা করেছে America। এরপরই ধন্যবাদ জানাতে রাজধানী Washington DC-তে সাংবাদিক বৈঠক করেন Pak রাষ্ট্রদূত Masood Khan। সেখানেই প্রশ্নবানে জর্জরিত হয়ে প্রবল অস্বস্তির মুখে পড়েন তিনি।

Islamabad-র দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত দু’মাসে ধর্ষণের শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ৯১ জন মহিলা। কয়েকদিন আগেই Sindh প্রদেশে গণধর্ষণের শিকার হন এক হিন্দু তরুণী। যা নিয়ে গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়। এছাড়াও গত দু’মাসে হিন্দু ও শিখ মিলিয়ে ১৫৭ জন মহিলাকে অপহরণ ও ১১২ জনকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করেছে Islamabad। তবে কি ত্রাণের নামে চলছে দেদার ধর্মান্তকরণ? অস্বীকার করলেই ধর্ষণের শিকার হতে হচ্ছে সংখ্যালঘু মহিলাদের? পাক রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিককালে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তবে সব ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নিয়েছে Pakistan সরকার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *