National Special News Special Reports

এবার হিজাব মামলায় নজিরবিহীন মোড়, সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ভিন্ন রায়

0
(0)

খবর লাইভ : এবার হিজাব মামলায় নজিরবিহীন মোড়। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির দুই ভিন্ন রায় ঘুরিয়ে দিল মামলার গতিপথ। পৃথক পৃথক রায় দিলেন দুই বিচারপতি। ফলত এবার উচ্চতর বেঞ্চে পাঠানো হল মামলা। হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের রায়কে সঠিক বললেন বিচারপতি হেমন্ত গুপ্ত। অন্যদিকে, কর্নাটক হাইকোর্টের রায়কে খারিজ করলেন বিচারপতি সুধাংশু ধুলিয়া। হিজাব পরায় কর্নাটক সরকারের নিষেধাজ্ঞা খারিজ করে দেন তিনি। সবমিলিয়ে হিজাব বিতর্কে ফের যোগ হল নয়া মাত্রা।

আরও পড়ুনঃ কুদঘাটে প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনও জ্বলছে আগুন

গত ১৫ মার্চ কর্নাটক হাই কোর্টের রায়ে বলা হয়েছিল, হিজাব পরাকে ধর্মাচরণের প্রয়োজনীয় অঙ্গ হিসেবে দেখা ঠিক নয়। বৃহস্পতিবারের খণ্ডিত রায়ের ফলে এ বার উচ্চতর বেঞ্চে গেল হিজাব মামলা।সেই রায়ের বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের আবেদনের ধারাবাহিক শুনানির পর ২২ সেপ্টেম্বর এ বিষয়ে নিজেদের রায় সংরক্ষিত রেখেছিল বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। বিচারপতি হেমন্ত কর্নাটক হাই কোর্টের রায়ের পক্ষে মত জানিয়ে আবেদন খারিজ করে দিলেও সংবিধানের ২৫ নম্বর ধারার উল্লেখ করে বিচারপতি ধুলিয়া মুসলিম ছাত্রীদের আবেদনের যৌক্তিকতা মেনে নিয়েছেন। হিজাব পরার ব্যক্তিগত অধিকারকেও স্বীকৃতি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে কর্নাটকের উদুপির একটি প্রি-ইউনিভার্সিটি কলেজে কয়েক জন হিজাব পরিহিত পড়ুয়াকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। হিজাবের পাল্টা হিসাবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *