Special News Special Reports State

তন্ত্রমন্ত্র শিখতে ন’বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন মালদহে!

0
(0)

খবর লাইভ : তন্ত্রমন্ত্র শিখতে ৯ বছরের শিশুকন্যাকে বলি।বুধবার রাতে এই ঘটনা ঘটেছে মালদহের চাঁচল থানার গৌড়হণ্ড এলাকায়। স্থানীয় বাসিন্দারা খুঁজে পান শিশুর মৃতদেহটি।বছর কুড়ির বিক্রম ভগৎ ওই কাণ্ডে জড়িত সন্দেহে বাসিন্দারা তাকে আটক করে ব্যাপক মারধর করেন। অভিযুক্তকে উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। স্থানীয় বাসিন্দারা তার সন্ধান শুরু করেন এলাকা জুড়ে। এর মাঝেই বুধবার রাত ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাড়ে পাওয়া যায় নাবালিকার রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ। তার গলার নলিকাটা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিক্রমের সঙ্গে শেষ বার দেখা গিয়েছিল ওই শিশুটিকে। সন্দেহের বশে তাঁরা বিক্রমকে ধরে মারধর করেন। বিক্রম শিশুটিকে মারার কথা স্বীকার করেছে। অভিযুক্তের বাড়িও ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ ২০২২ টেটের শিক্ষাগত যোগ্যতার নিয়মে বদল প্রাথমিক শিক্ষা পর্ষদের
খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিক্রমকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। শুভেন্দু বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে নাবালিকা উপর শারীরিক নির্যাতন হয়েছে কি না।’’ এই হত্যাকাণ্ডের পিছনে তন্ত্রসাধনার মতো বিষয় জড়িয়ে রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে তাও।
মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‘পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *