খবর লাইভ : শ্রীলঙ্কার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যে এশিয়া কাপে যাত্রা শেষ হয়ে গেল ভারতের।
রোহিতদের টিকে থাকতে হলে আজ পাকিস্তানকে হারতেই হত। কিন্তু শারজায় রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে শ্রীলঙ্কার পর ফাইনালের ছাড়পত্র নিশ্চিত করল বাবর আজমরা। জোড়া হারে এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত এবং আফগানিস্তান।
আরও পড়ুনঃ বাগুইআটি অপহরণ এবং খুনের ঘটনায় ধৃত তিনজনের 14 দিনের পুলিশি হেফাজত
শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। হাতে মাত্র ১ উইকেট। সেই মুহূর্তে অনেকেই হয়তো ভেবেছিলেন, ক্রিকেট দেবতা ভারতের প্রতি প্রসন্ন হয়েছেন। আফগানিস্তান ম্যাচ পর্যন্ত একটা সম্ভাবনা থাকবে রোহিতদের। কিন্তু সেগুরে বালি। শেষ ওভারে ফারুকির প্রথম দুটো বলই ফুলটস। সুযোগ হাতছাড়া করেননি নাসিম শাহ। প্রথম দুটো বলেই ছক্কা হাঁকিয়ে চার বল বাকি থাকতে পাকিস্তানকে জয় এনে দেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৯ রান তোলে আফগানিস্তান। দলের সর্বোচ্চ রান ইব্রাহিম জাদরানের (৩৫)। পাল্টা ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাবরের উইকেট হারায় পাকিস্তান। প্রথম বলেই শূন্য রানে ফিরে যান পাক অধিনায়ক। অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ইফতিকার আহমেদ এবং শাদাব খানের জুটি দলকে ম্যাচে ফেরায়। তারপরও বিপাকে পড়ে গিয়েছিল বাবরের দল। ১৮৮ রানে ৯ উইকেট হারায়। কিন্তু পাকিস্তানের জয় নিশ্চিত করেন নাসিম শাহ।




