খবর লাইভ: এ বার বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Manth) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন (Bar Assocition)। মা নিয়ে রীতিমতো সংঘাতের পরিবেশ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ওই চিঠিতে বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদল করার আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতিকে এই চিঠি […]
Day: September 1, 2022
দুর্গাপুজোর প্রাক উৎসবে সামিল হয়ে মুগ্ধ ইউনেস্কোর প্রতিনিধিরা
খবর লাইভ : কী অভূতপূর্ব দৃশ্য! অক্লপনীয়। কলকাতায় এসে এমন সুবিশাল উৎসব উদযাপনের সাক্ষী থাকতে পারব ভাবিনি। কলকাতায় মেগা ব়্যালিতে অংশ নিয়ে এমনভাবেই মনের ভাব ব্যক্ত করলেন ইউনেস্কোর প্রতিনিধি এরিক ফাল্ট। রেড রোডের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ইউনেস্কোর তরফে দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচালার হেরিটেজের (UNESCO Intangible Cultural Heritage Tag) স্বীকৃতি দেওয়ার তিনমাস পর […]
পুজোর ঢাকে কাঠি, বিশ্বের দরবারে বন্দিত কলকাতার দুর্গাপুজো
খবর লাইভ : বিশ্বের দরবারে বন্দিত হল বাংলার দুর্গাপুজো। যার সূচনা হল কলকাতার রাজপথে। বর্ণাঢ্য শোভাযাত্রা (UNESCO Durga Puja Rally) শেষে রেড রোডের মঞ্চে সাড়ম্বরে পালিত হল ইউনেস্কোর হেরিটেড স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠান। যার সূত্রধর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলা ইতিহাস রচনা করেছে। বৃহস্পতিবার রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালুট জানান […]
আর্থিক তছরূপের মামলা, জ্যাকলিনকে সমন পাঠাল দিল্লি আদালত
খবর লাইভ :ফের বিপাকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) । আর্থিক তছরূপের মামলায় দিল্লির পাটিয়ালা আদালতের তরফে সমন পাঠানো হল তাঁকে। আগামী ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে হবে। ইডি’র তরফে জানানো হয়েছে, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন আর্থিক তছরুপে জড়িত। এমনকি ২১৫ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডি’র চার্জশিটে অভিনেত্রীর নাম উঠে আসে। আরও পড়ুনঃ অভিষেককে […]
বিধানসভায় আপাতত মুখ্যমন্ত্রীর পাশের আসন ফাঁকা রাখা হচ্ছে
খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার আগে পর্যন্ত বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে বসতেন। কিন্তু এখন সেই সোনালি দিন অতীত। সেপ্টেম্বর মাসের অল্প সময়ের অধিবেশনে ওই আসনে কাউকে বসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার রদবদলে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দল থেকেও সরানো হয়েছে। পরিষদীয় মন্ত্রীও তিনি এখন নন। তাই বিধানসভায় […]
অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্নে ‘ক্ষুব্ধ’ অনুব্রতর মন্তব্য, নাচব! নাচব নাকি ডেকেছে বলে?
খবর লাইভ : বৃহস্পতিবার সকালে অনুব্রত মণ্ডলকে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে নিয়ে আসা হয়। শুক্রবার ইডির তরফ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। এই নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে অনুব্রতের সোজা উত্তর ‘‘নাচব? নাচব নাকি ডেকেছে বলে?’’ এর পরই আদালতের ভিতরে ঢুকে যান তৃণমূলের এই ‘দাপুটে’ নেতা। কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতের ভিতরে […]
দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
খবর লাইভ :সামনেই উৎসবের মরশুম। তার আগে অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। তবে তাতে আম জনতার হেঁসেলের খুব একটা লাভ হবে না কারণ দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এক ধাক্কায় একেবারে ৩৬ টাকা দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। তার জেরে অনেকটাই সস্তা হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস। উৎসবের মরশুমে কিছুটা সুরাহা হবে ব্যবসায়ীদের সেই সঙ্গে খাবারের […]
জেলেও কেষ্টর মুখে ‘চড়াম চড়াম’, ‘উন্নয়ন দাঁড়িয়ে রাস্তায়’
খবর লাইভ : নিজে জেলবন্দি থাকলেও আসন্ন পঞ্চায়েত ভোটে তাঁর দলই জিতবে। জেল থেকেই সেই ব্যবস্থা করবেন তিনি। কারারক্ষীদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আসানসোল সংশোধনাগারে অন্য কয়েদিদের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনায় এ সবই বলেছেন অনুব্রত মণ্ডল। ওই সূত্রের দাবি, জেলে বসেও নিজের ‘বুলি’ আউড়ে যাচ্ছেন অনুব্রত। ‘চড়াম চড়াম’, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে’-এর মতো শব্দবন্ধ প্রয়োগ […]
নরেন্দ্রপুরে চাঞ্চল্য, মায়ের পর মেয়েকেও খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
খবর লাইভ : নরেন্দ্রপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার যুবতীর দেহ। মৃত যুবতীর নাম সুদেষ্ণা নস্কর (১৮)। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সুদেষ্ণার মামাবাড়ির সদস্যরা সুদেষ্ণার বাবা অবিনাশ নস্করের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। স্থানীয় সূত্রে খবর, নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ার (Garia) কালীতলায় ভাড়াবাড়ি […]
বাজারে এল ২০০ টন ইলিশ, অনেকটা কমল দাম !
খবর লাইভ : প্রত্যাশা মত রুপোলি শস্যে ভরল বাজার। ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা-সহ একাধিক মৎস্যবন্দর ও বাজারগুলিতে ইলিশ আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত প্রায় ২০০ টনের ওপর ইলিশ মাছ এসেছে বাজারগুলিতে। এ বছর মরশুমের প্রথম থেকেই ইলিশ মাছের কিছুটা ঘাটতি থেকে যাচ্ছিল বাজারগুলিতে। তার প্রধান কারণ ছিল প্রতিকূল আবহাওয়া। যার জেরে মাঝ সমুদ্র থেকে বারবার ফিরতে […]










