Special News Special Reports State

বাগুইআটি অপহরণ এবং খুনের ঘটনায় ধৃত তিনজনের 14 দিনের পুলিশি হেফাজত

0
(0)

খবর লাইভ : বাগুইআটি অপহরণ এবং খুনের ঘটনায় (Baguiati Double Murder Case) ধৃত তিন সুপারি কিলার শামিম আলি, সাহিল মোল্লা ও দিব্যেন্দু দাসকে বুধবার পেশ করা হয় বারাসত আদালতে (Barasat District Court)। সাংবাদিকদের নজর এড়াতে এদিন তাদের তড়িঘড়ি প্রিজন ভ‍্যান থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া পুলিশের তরফে।
দুপুরের পর ধৃত ওই তিন সুপারি কিলারকে আদালতের সিজেএমের এজলাসে তোলা হলে বিচারক তিনজনকেই 14 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন (14 days Police Custody)। এই ঘটনায় ধৃত অপর এক সুপারি কিলার অভিজিৎ বসুকে মঙ্গলবারই তোলা হয়েছিল বারাসত আদালতে। তাকেও 14 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক।
রাজ্য-রাজনীতি এখন তোলপাড় বাগুইআটি জোড়া খুন কাণ্ড নিয়ে ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ সেই নির্দেশানুযায়ী তদন্তে হস্তক্ষেপও করেছে সিআইডি ৷ অন্যদিকে, ‘সাসপেন্ড’ করা হয়েছে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ৷ প্রসঙ্গত, এদিন সকালেই তাঁকে ‘ক্লোজ’ করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ এই জোড়া খুন কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানিয়েছেন মৃত কিশোর অভিষেক নস্করের বাবা,মা ৷ তাঁদের অভিযোগ বারবার পুলিশ ঘুরিয়েছে ৷ এ নিয়ে সরব হয়েছে বিজেপি মহিলা মোর্চা, সিপিএমও ৷ বিক্ষোভে সামিল হয়েছে বিজেপিও ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *