International Special News Special Reports

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় স্বয়ং ইমরানই গরহাজির

0
(0)

খবর লাইভ  : তাঁর বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, তখন তিনিই উপস্থিত নেই ন্যাশনাল অ্যাসেম্বলিতে। শনিবার পাক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অ্যাসেম্বলির অধিবেশন বসেছে। স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে পাকিস্তানের সময় ঠিক সাড়ে দশটায় (ভারতীয় সময় ১১টা) প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ-সহ বিরোধীরা যখন যুক্তিজাল বিস্তার করছেন, তখন যাঁকে নিয়ে এই বিবাদ, অ্যাসেম্বলির ভিতর কিন্তু সেই ইমরান খান উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন- কাশ্মীরে রেকর্ড ভিড় পর্যটকদের
তবে আলোচনার সময় অ্যাসেম্বলিতে না গেলেও, অধিবেশন শুরুর আগে পাক প্রধানমন্ত্রী দলীয় সদস্যদের সঙ্গে একটি বৈঠকও করেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *