National Special News Special Reports

২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা রাজ বব্বরের

0
(0)

খবর লাইভ : ১৯৯৬ সালে  উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়ছিলেন বব্বর। ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার পরেই ওই বছর ৯ মে ওয়াজিরগঞ্জ থানায় বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক। তাঁর অভিযোগ ছিল, পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন বব্বর ও তাঁর সঙ্গীরা। নিগ্রহ করা হয় পোলিং এজেন্টকে। তাঁর নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই আধিকারিক।

আরও পড়ুনঃ টেট-দুর্নীতি মামলায় শহরজুড়ে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের

২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা হল কংগ্রেস নেতা রাজ বব্বরের।
বৃহস্পতিবার অভিনেতা-রাজনীতিককে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশে সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত। সরকারি কাজকর্মে বাধা দেওয়ার দায়ে বব্বরকে সাড়ে আট হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *