games Special News Special Reports

পঞ্চম টেস্টে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, কী রেকর্ড গড়লেন তিনি?

0
(0)

খবর লাইভ : ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে ইনিংস এবং ৬৪ রানে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে দাপট দেখান টিম ইন্ডিয়ার ব্যাটার থেকে বোলাররা। তবে এই ম্যাচে আলাদা করে নজর কাড়েন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। আর এর সুবাদে নজির গড়েন অশ্বিন। শততম টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড গড়েন তিনি। অশ্বিন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি শততম টেস্টেও পাঁচ উইকেট নিলেন। ঐতিহাসিক টেস্টে নজির গড়লেন বর্ষীয়ান তারকা।

২০১১ সালে অশ্বিনের টেস্ট অভিষেক হয়। সেবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন ভারতের এই তারকা স্পিনার।আর এবার নিজের শততম টেস্টেও সেই ধারাবাহকিতা বজায় রাখলেন অশ্বিন। ধর্মশালায় বেন ফোকসকে তুলে নিতেই এই রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অশ্বিন। এই সিরিজে টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। এর পাশাপাশি ঘরের মাঠে টেস্ট কেরিয়ারে ৩৫০টি উইকেট নান তিনি।

এদিকে মাত্র তিনদিনই পঞ্চম টেস্ট জয় করে রোহিত শর্মার দল। ইংরেজদের এক ইনিংস এবং ৬৪ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৫ উইকেট। যদিও চোটের জন্য ম্যাচে ফিল্ডিং করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *