খবর লাইভ :মুম্বইয়ের (Mumbai) অন্ধেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল একজনের। শুক্রবার বিকাল সাড়ে ৪টা নাগাদ অন্ধেরির ডিএন নগর বাজার এলাকায় আগুন দেখা যায়। স্পোর্টস কমপ্লেক্সের ঠিক পিছনে রয়েছে ওই বাজার। চারপাশে রয়েছে বেশকিছু আবাসন এবং বাণিজ্যিক বহুতল। জানা গিয়েছে, প্রথমে একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। চিত্রকূট স্টুডিও’তে আগুন লাগে। এই স্টুডিও’তে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের নতুন ছবির শুটিং চলছিল। যদিও অগ্নিকাণ্ডের সময় তাঁরা স্টুডিও’তে ছিলেন না। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এদিকে অগ্নিকাণ্ডের জেরে ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।




