Special News Special Reports State

পার্থ-অর্পিতার ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ বিশেষ আদালতের

0
(0)

খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল ইডির বিশেষ আদালত। সোমবার দীর্ঘক্ষণ শুনানির পর রাত সাড়ে দশটার পর আদালত রায় দিয়েছে, ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজত থাকতে হবে। ৪৮ ঘণ্টার ব্যবধানে পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই, আজই পার্থকে ছেড়ে দেবে এইমস-ভুবনেশ্বর

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া পার্থকে সোমবার বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পার্থ চট্টোপাধ্যায়কে আরও ১৪ দিন ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১৩ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি। আদালত সূত্রে খবর, এদিন আদালতে পার্থর জামিনের আবেদন পেশ করেন তাঁর আইনজীবী।

সোমবার ব্যাঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন জানানো হয়, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জন্য তাদের হেফাজতে পাঠানো হোক। পার্থর আইনজীবী এই আবেদনের বিরুদ্ধে যুক্তি দেন, ” গ্রেফতারি আগে ২৪ ঘণ্টারও বেশি সময় পার্থর বাড়িতে ছিল ইডি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হিসেব করলে দেখা যাবে ইতিমধ্যে পার্থ তিন দিন ইডির হেফাজতে রয়েছে।’’ পালটা যুক্তিতে ইডি-র আইনজীবী বলেন, ”হাসপাতালে ভর্তি থাকলে তাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। ”
শুনানির সময় এজলাসে হাজির করানো হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির আইনজীবীর যুক্তি, ‘‘অর্পিতার বাড়িতে টাকা গুনতেই দু’দিন কেটে গিয়েছে। এর পর দু’দিন কাটল এজলাসে। কাজেই, জিজ্ঞাসাবাদের সময় পাওয়া যায়নি।” এদিনের শুনানিতে অর্পিতাকে ১৩ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইল ইডি।
এদিকে রবিবার ইএসআই হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে ইডির কনভয়। অর্পিতা যে গাড়িতে বসেছিলেন, তার চালক আচমকা ব্রেক কষেন। চোট পান অর্পিতা। তাঁর আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, এই ঘটনার পর ছ’ ঘণ্টা চিকিৎসা করানো হয়নি অর্পিতার। ভবিষ্যতে এ ধরনের গাফিলিত যাতে না হয়, তা দেখার আবেদন করেছেন তিনি।
পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন পেশ করা হল আদালতে। এদিকে অর্পিতাকে নিজেদের হেফাজতে চাইল ইডি। তাদের হেফাজতেই হোক স্বাস্থ্য পরীক্ষা, সেই আবেদনও করল।অর্পিতার আইনজীবী নিলাদ্রি ভট্টাচার্য জানালেন, ‘‘সোমবার তাঁর মক্কেলের জামিনের আবেদন পেশ করা হয়নি। হেফাজতের মেয়াদ নিয়ে তর্ক-বিতর্ক চলেছে। ইডি ১৩ দিনের হেফাজত চেয়েছে। তার বিরুদ্ধে সওয়াল করা হয়েছে।’’
পার্থর আইনজীবীর যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন ইডির আইনজীবী। সোমবার ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এম রাজু। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির ছিলেন তিনি। বলেছেন, ‘‘হাসপাতালে ভর্তি থাকলে তাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। আমরা ইতিমধ্যে দু’ দিন হারিয়েছি। তাই পার্থকে আরও ১৪ দিনের হেফাজতে চাইছি আমরা। অর্পিতাকে ১২ দিনের জন্য হেফাজতে নিতে চাইছি।’’

ভুবনেশ্বর এইমসের দেওয়া রিপোর্ট আদালতে পেশ করেন ইডির আইনজীবী। বলেন, ‘‘পার্থ সুস্থ রয়েছেন। তিনি শুধু যে অসুস্থ হওয়ার ভান করেছেন, তা নয়, এক জন রোগীকেও বঞ্চিত করেছেন। এয়ার অ্যাম্বুল্যান্সের যাতায়াত করে টাকাও নষ্ট করেছেন।’’ চিকিৎসকদের দোষী সাব্যস্ত করা হোক বলেও দাবি করেছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *