খবর লাইভ : থামছেই না কোভিড-১৯ আতঙ্ক রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২০,২৭৯ জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। ভারতের মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪৩,৮৮৮,৭৫৫-এ দাঁড়িয়েছে। দৈনিক সংক্রমণের শুক্রবারের পরিসংখ্যানের তুলনায় ১,১০০ কম (৫.৩% কম)। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ২১,৪১১ জন।
মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৫০,০০০-র চিহ্ন অতিক্রম করার একদিন পরই আরও বেড়ে তা ১৫২,২০০-তে পৌঁছেছে। একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩৬ জন। দেশে এই নিয়ে মোট কোভিডে মৃতের সংখ্যা ৫,২৬,০৩৩। এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা মোট মানুষের সংখ্যা ১৮,১৪৩ বেড়ে এখন হয়েছে ৪৩,২১০,৫২২। মোট মৃত্যুর হার ১.২০% এবং মৃত্যুর হার ০.৩৫%। সামগ্রিক সুস্থতার হার ৯৮.৪৫%।
গত ২৪ ঘণ্টায়, ২.৮ মিলিয়নেরও বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। যার ফলে দেশে মোট টিকাকরণের সংখ্যা এখন প্রায় ২.০২ বিলিয়নের কাছাকাছি। এর মধ্যে ৯২৯.৪ মিলিয়ন দ্বিতীয় ডোজ এবং ৭১.৮ মিলিয়ন বুস্টার বা তৃতীয় ডোজ।
দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযান শুরু হয়েছিল ২০২১ সালের ১৬ জানুয়ারি। এই বছর, ১৭ জুলাই, দেশটি ২০০ কোটি ভ্যাকসিন ডোজের ঐতিহাসিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ১৮ মাসের মধ্যেই এই ব্যাপক টিকাকরণ সম্ভব হয়েছে।




