Special News Special Reports State

ধৃত যুবকের ঝুলন্ত দেহ থানার শৌচাগারে! মুর্শিদাবাদে সাসপেন্ড থানার ওসি

0
(0)

খবর লাইভ : শুক্রবার রাতে থানার শৌচাগারে গোবিন্দ দাস নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম গোবিন্দ দাস। ২৮ বছরের ওই যুবকের পরিবারের অভিযোগ, পুলিশই পিটিয়ে খুন করেছে তাঁকে। পুলিশ অবশ্য আত্মহত্যার ‘তত্ত্বে’ অনড়।

আরও পড়ুনঃ কিংস কাপে নেই সুনীল, থাকতে চান স্ত্রীর পাশে

চোর সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। পরে গ্রেফতার হন তিনি। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শুরু হয়েছে উত্তেজনা। ‘অভিযুক্ত’ পুলিশ আধিকারিক এবং কর্মীদের বরখাস্তের দাবিতে বিক্ষোভ শুরু করেছে যাদব মহাসভা।
সপ্তাহ খানেক আগে নবগ্রাম থানার সিঙ্গার গ্রামে প্রদীপ ঘোষ নামে কলকাতা পুলিশের এক কর্মীর বাড়িতে সোনার গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগ ওঠে। অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে নবগ্রাম সেনাছাউনিতে দৈনিক মজুরের কাজ করা যুবক গোবিন্দ ঘোষের। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ওই পুলিশকর্মী। তাঁর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য গোবিন্দকে আটক করা হয়। পরিবারের অভিযোগ, তদন্তের দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক গোবিন্দকে বেধড়ক মারধর করেন। তাঁর বুকে এবং তলপেটে লাথি মারার অভিযোগ তুলেছে পরিবার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *