National Special News Special Reports

বাড়ছে না সময়সীমা, ৩১ জুলাই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন

0
(0)

দেশের রাজস্ব সচিব তরুণ বাজাজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জনগণের মনে ধারনা রয়েছে আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হবে। সেই কারণেই প্রথম থেকেই তাঁরা আয়কর রিটার্ন ফাইল করতে অনীহা দেখায়। যত সময় এগোতে থাকে তত বেশি পরিমানে আয়কর রিটার্নের পরিমাণ বাড়তে থাকে। এক একদিনে গড়ে ১৫ থেকে ১৮ লক্ষও আয়কর রিটার্ন জমা পড়ে। এমনকি শেষ দিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লক্ষও পেরিয়ে যায়।  সেই আর্থিক বছরেই একদিনে ৯ থেকে ১০ শতাংশ আয়কর রিটার্ন জমা পড়েছে। ফলে, চলতি বছর সময়সীমা না বাড়ার ফলে একদিনে ১ কোটি রিটার্ন জমা পড়ারও সম্ভবনা রয়েছে।

তবে, ২০২১-২০২২ আর্থিক বছরের আয়কর (Income Tax Returns Deadline) জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কোভিডের সময় করদাতাদের বিভিন্ন সমস্যা এবং আর্থিক পরিস্থিতির দিক মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ওই আর্থিক বছরে করদাতারা ১৫ মার্চ ২০২২ পর্যন্ত আয়কর জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *