খবর লাইভ : ২১ জুলাইয়ের পরের দিনই দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় ২২ হাজারে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১,৮৮০ জন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬০ জন। সর্বাধিক মৃত্যু হয়েছে কেরলে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২২ জন।
দেশের করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় গতকালের চেেয় অনেকটাই বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২১,৮৮০ জন। তার আগের দিন দেশের আক্রান্তের সংখ্যা ছিল ২১,৫৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশের মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬০ জন। দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা বেড়েছে। গতকাল দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
সর্বাধিক সংক্রমণ ছড়াচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ২৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে মারা গিয়েছেন ২২ জন। দেশের মধ্যে সর্বাধিক। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ২২৮৯ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬ জন। তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে তামিলনাড়ুতে মারা গিয়েছেন ১ জন।




