খবর লাইভ :গতকাল ছিল একুশে জুলাই, তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় ব্যাপক সমারোহে শহিদ দিবস পালন করা হয়। এই শহিদ দিবসের সম্প্রচার তৃণমূল সরাসরি করে তাঁদের ফেসবুক পেজে। অনেকেই চোখ রাখেন সেখানে। এবং দেখা গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) একুশে জুলাইয়ে তৃণমূলের অনুষ্ঠানের দিকে চোখ রেখেছেন। কার্যত একটি স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
শোনা যাচ্ছে, স্ক্রিনশটে শুভেন্দু অধিকারীর অথেন্টিসিটির প্রমাণ পাওয়া গিয়েছে। এবং এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল। কিন্তু বিষয়টি শুভেন্দু অধিকারীর কানে যাওয়ার পরেই তিনি পুরোপুরি অস্বীকার করলেন বিষয়টি। এবং জানালেন, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এই কাজ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তৃণমূলকে।




