National Special News Special Reports

নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা, সমাধান অধরা

0
(0)

খবর লাইভ : নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে মুজিব কন্যার কপ্টার। তারপরই ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, বাংলাদেশের অশান্তি নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার সন্ধ্যায় মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী। সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী সঙ্গে। তাঁদের মধ্যেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি, হাইঅ্যালার্ট জারি

অসহযোগ আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠেছে বাংলাদেশ। সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বিমানে সোমবার দুপুর আড়াইটে নাগাদ দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে প্রথমে ত্রিপুরার আগরতলায় পৌঁছান তিনি। সেখান থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে নামেন মুজিবকন্যা শেখ হাসিনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *