খবর লাইভ :রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির দল।
এই প্রথম এসএসসি মামলায় পার্থর বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
শুক্রবার সকালে নাকতলায় পার্থর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রায় সাত-আট জন আধিকারিক পার্থর বাড়িতে গিয়েছেন বলে খবর। এসএসসি দুর্নীতি মামলায় এই অভিযান বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি হানা দিয়েছে বলে খবর। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অতীতে নিজাম প্যালেসে শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।




