National Special News Special Reports

রবিবাসরীয় সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল

0
(0)

খবর লাইভ :তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ। রবিবার, সকাল ১১টায় দিল্লিতে (Delhi) কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল (TMC)। ঐতিহাসিক ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি উপলক্ষ্যে বাংলাজুড়েই চলছে সভা-বৈঠক। সেই কারণে, সংসদে (Parliament) বাদল অধিবেশনের আগে ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবে না বলে প্রথমে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে জানায় তৃণমূল (TMC)। কিন্তু তৃণমূল সুপ্রিমোর নির্দেশ রবিবার সকালের বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তৃণমূলের তরফে জানানো হয়েছে বৈঠক সেরেই কলকাতায় ফিরবেন তিনি। ১৮ তারিখ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিধানসভাতেই ভোট দেবেন।
বাদল অধিবেশনের আগে রবিবার, সকাল ১১টায় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রীও। লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ আগস্ট পর্যন্ত। এবারের অধিবেশনে ক্যান্টনমেন্ট বিল, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি (সংশোধনী) বিল এবং দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধন) বিল-সহ ২৪ টি বিল পেশ করতে পারে। এদিকে, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সেন্সরশিপ নিয়ে সরব হতে পারে বিরোধীরা। সব মিলিয়ে বাদল অধিবেশনে ফের অধিবেশন সরগরম হওয়া সম্ভাবনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *